৩৬ দিন সাগরে ভেসেছিলেন বাবা-ছেলে, জীবন বাঁচিয়েছেন কাঁচা মাছ খেয়ে

৩৬ দিন সাগরে ভেসেছিলেন বাবা-ছেলে, জীবন বাঁচিয়েছেন কাঁচা মাছ খেয়ে

বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভাসমান অবস্থায় থাকা একটি বিদেশি ড্যানিশ ফিশিং বোট এবং তাতে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা।

বৃহস্পতিবার সাগরে মাছ ধরার সময় মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা গুলিরধার এলাকায় ভাসমান বোটটি দেখতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, ইঞ্জিন বিকল হয়ে পড়া বোটে শ্রীলঙ্কার নাগরিক পিতা-পুত্র দুই জেলে অসুস্থ অবস্থায় রয়েছেন।

উদ্ধার হওয়া দুই জেলে জানান, তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন। এ সময় খাবার শেষ হয়ে যাওয়ায় কাঁচা মাছ খেয়ে জীবন বাঁচাতে হয়েছে তাদের।

শনিবার তাদের উদ্ধার করে তীরে আনা হয়। বর্তমানে তারা মহেশখালীর কুতুবজোমে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন। উদ্ধার করা ড্যানিশ ফিশিং বোটটি তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

জিয়াউর রহমান জানান, বিষয়টি কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দুই জেলেকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *