রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার

রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামে রুটি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুটি দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। কিছু সময় পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের জানায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির বাবা উজ্জ্বল মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

সুন্দরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমান্ল্লুাহ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *