শি\শু\কে ধ’র্ষ’ণচে’ষ্টা’য় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

শি\শু\কে ধ’র্ষ’ণচে’ষ্টা’য় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

যশোরের মণিরামপুরে এক শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা।

রোববার (২ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শান্ত ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার আগে শান্ত ইসলাম জামজামিয়া মাদরাসার পেছনের একটি সেচপাম্প ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শান্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছালে শান্তর বাবা নিজেই এগিয়ে এসে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এ ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, এর আগেও ওই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল। তবে সে সময় বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *