তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

ভারতে অবস্থানরত বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবে না।

তিনি বলেন, তবে তিনি যদি নিজ উদ্যোগে দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন এবং সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, বিতর্কিত লেখার কারণে প্রায় দুই দশক আগে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। পরবর্তীতে ভারত সরকারের আশ্রয়ে পশ্চিমবঙ্গ ও নয়াদিল্লিতে বসবাস শুরু করেন তিনি। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পুনরায় বাংলাদেশে ফেরার আকুতি ব্যক্ত করেছিলেন।

অতীতে বাংলাদেশে তসলিমা নাসরিনের ওপর হওয়া নিপীড়ন ও নির্যাতনের প্রতিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি যদি দেশে ফিরে আইনি সুরক্ষা বা আদালতের আশ্রয় চান, তবে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে যেকোনো অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *