বন্ধুর চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে দুজনেরই মৃ\ত্যু

বন্ধুর চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে দুজনেরই মৃ\ত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল মাঝি নামে এক ব্যক্তি তার বন্ধু হাবিবুরের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে চিকিৎসা শেষে ফেরার পথে বুকে ব্যথা ওঠার পর মৃত্যু হয় বিল্লালের। পরদিন হাবিবুরও মারা যান।

মৃত বিল্লাল মাঝি (৫০) গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে এবং হাবিবুর রহমান (৫৭) একই জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, বন্ধু হাবিবুর রহমানকে চিকিৎসায় সহযোগিতা করার জন্য ২৫ দিন আগে ভারতের কলকাতায় যান বিল্লাল মাঝি। কলকাতার ঠাকুর পুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা শেষে ৯ আগস্ট বাড়িতে রওনা হন তারা। কলকাতা থেকে ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা ওঠে বিল্লাল মাঝির। এরপর তাকে এমআর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন শোকে কাতর অপর বন্ধু হাবিবুর রহমানও মারা যান। দুটি মরদেহই এমআর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে রয়েছে।

বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার বলেন, দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে। তাদের দেশের মাটিতেই যেন দাফন করতে পারি, এ জন্য সরকারের সহযোগিতা কামনা করি।

এ বিষয়ে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, লাশদুটি আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। আমি দাবি করছি, সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, তাদের পরিবার থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে আইন অনুসারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Copied from: https://rtvonline.com/

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *