কিশোরগঞ্জে বাক’প্রতি’বন্ধী ভিক্ষুককে পি’টিয়ে হ’ত্যা করে ভিক্ষার টাকা ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে বাক’প্রতি’বন্ধী ভিক্ষুককে পি’টিয়ে হ’ত্যা করে ভিক্ষার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের নিজ বাড়ির সামনের কাঁচা সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত হাবুল মিয়া (৫২) বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। তিনি গ্রামে একাই বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে বাড়ির সামনের সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন দুর্বৃত্ত গাছের কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তাঁর কাছে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করে কারও সাহায্য চাইতে পারেননি। পরে তাঁর গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বরুহা গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে আজ সকালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *