প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে তার প্রেম কিংবা সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি কয়টি প্রেম করেছেন। জবাবে দীঘি বলেন, তিনি কখনো প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি বলে দাবি করেন তিনি। দীঘি আরও বলেন, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়। তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিতো পরিবার। অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশÑ কোনোটিই তৈরি হয়নি। অর্থাৎ দীঘি এখনো সিঙ্গেলÑ এমনটাই দাবি তার। যদিও প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, কিন্তু অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এ ছাড়া, মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।
Posted inUncategorized
নিজেকে সিঙ্গেল দাবি দীঘির

