শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়েরকৃত মামলায় হাজির হওয়ার জন্য ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশাকে নির্দেশ দিয়েছেন আদালত। গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি বা এর আগে মামলা দায়ের হলেও, এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। এবার এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি পুরস্কার অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিশা।
আরও পড়ুন
পাঁচটি সিনেমা করেনি কোনো ক্রেজ নেই, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ
পাঁচটি সিনেমা করেনি কোনো ক্রেজ নেই, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ কারণে পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গত বছরের নভেম্বরে মামলা করেন আদালতে।
এ ব্যাপারে তিশা জানান, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এ কারণে এতদিন কিছু বলেননি। বলেন, ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর ধরে কাজ করছি। ভালো-মন্দ সব মিলিয়ে কাজ করছি। আমি সবসময় কাজের জায়গা ধরে রেখেছি।
আরও পড়ুন
এবার প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব
এবার প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব
এরপর সাংবাদিকদের উদ্দেশে জানতে চান―তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ কবে জারি করা হয়েছে? তারপর তিনি বলেন, আমি যেদিন সিনেমার শুটিং শুরু করি, তার দ্বিতীয় দিনই নোটিশ পাই। এর পাঁচ বা ছয় দিনের মাথায় মামলা হয়। একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে, যারা ওপরে উঠতে পারবে না, তারা পেছন থেকে টেনে ধরে। আমারও একই রকম হয়েছে।
আরও পড়ুন
ছবির এই শিশুকে চিনেছেন? প্রথম সিনেমা সুপারহিট হলেও তিনি এখন ভিন্ন পেশায়
ছবির এই শিশুকে চিনেছেন? প্রথম সিনেমা সুপারহিট হলেও তিনি এখন ভিন্ন পেশায়
এ অভিনেত্রী বলেন, ১৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের ২৭ হাজার শাড়ি মেরে দেয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এই ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে সহজ মনে হয়? খুব সহজ কিছু না।
এছাড়াও তিশা জানান, বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন তিনি। এ ব্যাপারে অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে চুপ আছেন তিনি।
উল্লেখ্য, আগামীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তিশাকে। এটি তার অভিনীত প্রথম সিনেমা। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। এটি আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। https://www.facebook.com/reel/1061342626460100

