ফজরের নামাজের আগে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যাচেষ্টা

ফজরের নামাজের আগে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যাচেষ্টা

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে এক মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ফজরের নামাজের আগে সাহস-নোয়াকাটি বাজার জামে মসজিদের অদূরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মুয়াজ্জিনের নাম কারিমুল ইসলাম (ওরফে কারিমুল গাজী)। বিভিন্ন সূত্রে তার বয়স নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তিনি ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ঘোষঘাতী গ্রামের কাশেম গাজীর ছেলে এবং প্রায় তিন থেকে চার বছর ধরে সাহস-নোয়াকাটি বাজার জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *