ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই এলাকার সাত্তার খানের ছেলে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *