ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানি করা একটি চালানের চালের মান নিয়ে আপত্তি জানিয়ে তা ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের চালান গ্রহণে আপত্তি জানিয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাওয়ার উপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় নির্ধারিত মানের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এরপর প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল খালাস করা হলেও বাকি চালানের মান নিয়ে প্রশ্ন ওঠে। ফলে পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।

বাণিজ্যসংশ্লিষ্টদের একটি অংশের মতে, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও এ পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে। তাদের আশঙ্কা, বিষয়টির দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *