‘মৌসুমী ওমর সানীকে কেন চাবুক মারতো এখন বুঝেছি’

‘মৌসুমী ওমর সানীকে কেন চাবুক মারতো এখন বুঝেছি’

ত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। সেই বিতর্কে এবার যোগ দিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এক ফেসবুক পোস্টে ওমর সানীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন তিনি।

জয় তাঁর পোস্টে লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভিন্ন ভিন্ন মত দেন নেটিজেনরা। কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ মনে করেন, একজন জ্যেষ্ঠ শিল্পীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা উচিত হয়নি।

মূল বিতর্কের সূত্রপাত ওমর সানীর একটি ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিন দিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’

এর পর প্রকাশিত আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও মন্তব্য করেন ওমর সানী। তাঁর ভাষ্য, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’

ওমর সানীর এই দুটি মন্তব্যকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সেই আলোচনায় শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট নতুন মাত্রা যোগ করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *