কালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’ শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে বিএম জসিম উদ্দিন মুখ ঢেকে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর কুড়াল দিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন।
একপর্যায়ে তিনি সুযোগ বুঝে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহমেদ আহত হন। এ সময় অফিসে উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করে আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
তবে হামলার বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিএম জসিম উদ্দিন সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। একটি ভিডিওতে তাকে অসংলগ্ন উত্তর দিতে দেখা যায়। তিনি বলেন, আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।

