গাজীপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

রবিবার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে মৎস্য অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনলাইন পেজের মাধ্যমে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে প্যাকেটজাত প্রাণিখাদ্য বিক্রি করে আসছিল। এছাড়া উন্নত দেশ থেকে আমদানিকৃত বলে প্রচার চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্য খামারিদের কাছে বিক্রি করছিল, যা প্রতারণার শামিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তারা কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই নকল প্রাণিখাদ্য উৎপাদন ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করছিল।

তিনি আরও জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *