‘ক্লাসে বুলিংয়ের শিকার হতাম’, ভয়াবহ অভিজ্ঞতা ইয়াশের

‘ক্লাসে বুলিংয়ের শিকার হতাম’, ভয়াবহ অভিজ্ঞতা ইয়াশের

শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন স্কুলজীবনে বুলিংয়ের মতো মানসিক নিপীড়নে শিকার হওয়ার গল্প।

ইয়াশ রোহান বলেন, ‘আমার স্কুলজীবন ছিল অত্যন্ত কঠিন। কারণ, আমি স্কুলের ওই ছেলেটা ছিলাম যে সবার থেকে হয়তো একটু খাটো ছিলাম। যে হয়তো চেহারার দিক দিয়ে অন্যদের থেকে অপরিণত দেখতে ছিল। একদম ছোটবেলা থেকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেন বুলিং করা হতো তার নির্দিষ্ট কোনো কারণ আজও খুঁজে পাই না। বুলিংয়ের পেছনে সব সময় যুক্তিসংগত কারণ থাকে না। কিন্তু আমি নিয়মিতই আমার স্কুলে, ক্লাসে বুলিংয়ের শিকার হতাম।’

Yash 3
ইয়াশ রোহান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সেকাল-একালের পার্থক্য তুলে ধরে এ অভিনেতা বলেন, ‘এখন যেমন বুলিং নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল এ ব্যাপারে কঠোর হচ্ছে। তবে সব স্কুলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তা নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জোর দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়। আমাদের স্কুলে তখনও বুলিং নিয়ে কোনো সচেতনতা ছিল না। তখন এটাকে যে বুলিং বলে, সেটাই বুঝতাম না, জানতাম না।’

সুনিধি-ইশানের কণ্ঠে কোক স্টুডিও বাংলার নতুন গানসুনিধি-ইশানের কণ্ঠে কোক স্টুডিও বাংলার নতুন গান
ইয়াশ জানান, স্কুলজীবনের সেসব ঘটনা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। অভিনেতার ভাষ্য, ‘আমি স্কুলে অনেক নির্যাতিত হয়েছি। আমার স্কুলজীবন ছিল খুবই ভয়ংকর। সবাই স্কুলের কথা বলে, অনেক স্মৃতি থাকে। কিন্তু আমার স্কুলজীবনের ভালো কোনো স্মৃতি নেই।’

প্রসঙ্গত, বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক করেন তিনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *