৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

০ বছর বয়সি এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় আফগানিস্তানে বিবি সেদিকা নামের এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়, বাবার ঋণের অজুহাতে বাদঘিস প্রদেশের ওই কমান্ডার সেদিকাকে মাত্র ১২ বছর বয়সে জোর করে নিজের বাড়ি নিয়ে যান এবং তাকে বিয়ে করতে চাপ দেন। কিন্তু সেদিকা কোনোভাবেই এই বিয়েতে রাজি হননি। পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় এক আদালতের মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সেই তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়।

বর্তমানে ১৭ বছর বয়সি সেদিকা গত ২১ মাস ধরে তালেবানের কঠিন কারাগারে বন্দি রয়েছেন। সেখানে তাকে বিয়ের জন্য রাজি করাতে মারধর ও নানা নির্যাতন চালানো হচ্ছে। দীর্ঘ এই অন্যায়ের কারণে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং মেয়ের শোকে তার মা-ও মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই এমন জোরপূর্বক ও বাল্যবিবাহের মাধ্যমে আফগান নারীদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে তালেবান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *